প পিপাসা পিপাসা [ pipāsā ] বি. 1 তৃষ্ণা, পানের ইচ্ছা; 2 (আল.) প্রবল আকাঙ্ক্ষা (জ্ঞানপিপাসা)। [সং. √ পা + সন্ + অ + আ]। পিপাসিত, পিপাসী (-সিন্) বিণ. পিপাসাযুক্ত; লোলুপ। স্ত্রী.পিপাসিতা, পিপাসিনী। পিপাসু বিণ. পান করতে ইচ্ছুক।
প পিন্ধা পিন্ধা [ pindhā ] ক্রি. (প্রা. কা.) পরিধান করা। [সং. অপিনন্ধ > পিনন্ধ > পিন্ধা]। ̃ পিন্ধাওল (ব্রজ.) ক্রি. পরিধান করাল।