পিয়াজ, পিঁয়াজ [ piẏāja, pim̐ẏāja ] বি. উগ্র ঝাঁঝালো গন্ধযুক্ত কন্দবিশেষ, পলাণ্ডু। [ফা. পিয়াজ]। পিয়াজকলি, পিঁয়াজকলি বি. পিঁয়াজগাছের ডাঁটা। পিয়াজি, পিঁয়াজি বি. 1 প্রধানত পিঁয়াজ দিয়ে প্রস্তুত বড়াবিশেষ; 2 (কথ্য) ইয়ারকি ফাজলামি। ☐ বিণ. পিঁয়াজ রঙের, ফিকে বেগুনি।