পুংশ্চিহ্ন

পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্ন ও অন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি।

পুংলিঙ্গ

পুংলিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়। ☐ বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)।

পুংকেশর

পুংকেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে, stamen. ̃

পুংস্ত্ব

পুংস্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গ বাচকতা।

পীবরী

পীবরা, পীবরী বিণ. (স্ত্রী.) স্হূলাঙ্গী।

পীবরা

পীবরা, পীবরী বিণ. (স্ত্রী.) স্হূলাঙ্গী।

পীবর

পীবর [ pībara ] বিণ. 1 স্হূল, পীন (পীবর বক্ষ); 2 পরিপুষ্ট; 3 বলিষ্ঠ। [সং. √ প্যায়্ + বর]। পীবরা, পীবরী বিণ. (স্ত্রী.) স্হূলাঙ্গী।

পীনস

পীনস [ pīnasa ] বি. নাকের ক্ষতরোগবিশেষ। [সং. পীন + √ সো + অ]।