পোঁছা

পোঁছা১ [ pōn̐chā1 ] বি. 1 মাছের লেজের অংশ; 2 হাতের কবজি থেকে প্রান্তভাগ পর্যন্ত অংশ। [সং. পুচ্ছ]। পুঁছা, পোঁছা২ [ pun̐chā, pōn̐chā ] ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)। ☐ বিণ. উক্ত অর্থে। [< সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]। পুঁছানো, পোঁছানো ক্রি. বি. মোছানো।  

পুঁয়ে পাওয়া

পুঁইয়ে-পাওয়া, পুঁয়ে-পাওয়া বি. যে রোগে শিশুদের শরীর ডাঁটার মতো শুকিয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যায়, infantile atrophy, (অশু.) rickets. ☐ বিণ. উক্ত রোগগ্রস্ত।

পুঁইয়ে পাওয়া

পুঁইয়ে-পাওয়া, পুঁয়ে-পাওয়া বি. যে রোগে শিশুদের শরীর ডাঁটার মতো শুকিয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যায়, infantile atrophy, (অশু.) rickets. ☐ বিণ. উক্ত রোগগ্রস্ত।

পুঁইয়ে

পুঁইয়ে বিণ. পুঁই ডাঁটার মতো লতানে (পুঁইয়ে সাপ)।

পুঁই

পুঁই [ pum̐i ] বি. ভক্ষ্য শাকবিশেষ অথবা তার ডাঁটা বা লতানে গাছ। [সং. পূতিকা]। পুঁইয়ে বিণ. পুঁই ডাঁটার মতো লতানে (পুঁইয়ে সাপ)। পুঁইয়ে-পাওয়া, পুঁয়ে-পাওয়া বি. যে রোগে শিশুদের শরীর ডাঁটার মতো শুকিয়ে ক্রমশ ক্ষীণ হয়ে যায়, infantile atrophy, (অশু.) rickets. ☐ বিণ. উক্ত রোগগ্রস্ত।

পুং

পুং2 [ pu2 ] বি. (অন্য শব্দ বা প্রত্যয়ের পূর্বে পুম্স্-শব্দের রূপ) পুরুষ প্রাণী। ☐ বিণ. পুরুষ, পুরুষজাতীয় (পুংলিঙ্গ, পুংকেশর)। [সং. পুম্স্]। ̃ পুংকেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে,stamen. ̃ পুংগব — পুঙ্গব দ্র। পুংবাচক বিণ. পুরুষ বোঝায় এমন। পুংলিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়। ☐ বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)। পুংশ্চলী বি. (স্ত্রী.)1 বেশ্যা; 2 কুলটা। পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্ন ও অন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি। পুংসন্তান বি. ছেলে। পুংসবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ। পুংস্কোকিল বি. পুরুষ কোকিল। পুংস্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গ বাচকতা।

পুংসবন

পুংসবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ।