পুকুর ঝালানো

পুকুর ঝালানো বি. ক্রি. পুকুর থেকে পাঁক ও অন্যান্য আবর্জনা তুলে ফেলে নতুন জল আনা।

পুকুরচুরি

পুকুরচুরি বি. বিরাট জুয়াচুরি বা অনুরূপ অপকর্ম।

পুকুর

পুকুর [ pukura ] বি. দিঘির চেয়ে ছোটো বদ্ধ জলাশয়বিশেষ, পুষ্করিণী। [সং. পুষ্করিণী-তু. প্রাকৃ. পুক্খর]। পুকুরচুরি বি. বিরাট জুয়াচুরি বা অনুরূপ অপকর্ম। পুকুর ঝালানো বি. ক্রি. পুকুর থেকে পাঁক ও অন্যান্য আবর্জনা তুলে ফেলে নতুন জল আনা। পুকুর প্রতিষ্ঠা করা ক্রি. বি. পুকুর কেটে শাস্ত্রবিহিতভাবে উত্সর্গ করা।

পুঁথিগত

পুঁথিগত বিণ. 1 পুঁথি থেকে আহৃত; 2 কেবল পুঁথিতেই নিবদ্ধ এবং কার্যকালে নিষ্ফল।

পুঁথি

পুঁথি [ pun̐thi ] বি. 1 হাতে-লেখা প্রাচীন বই; 2 পুস্তক (পুঁথিগত বিদ্যা)। [সং. পুস্তিকা-তু. প্রাকৃ. পুত্থিয়া, হি. পোথী]। পুঁথিগত বিণ. 1 পুঁথি থেকে আহৃত; 2 কেবল পুঁথিতেই নিবদ্ধ এবং কার্যকালে নিষ্ফল। পুঁথি বাড়ানো ক্রি. বি. বিনা প্রয়োজনে বাড়িয়ে লেখা বা বলা। পুঁথিশালা বি. গ্রন্হাগার, লাইব্রেরি।

পোঁতানো

পুঁতানো, পোঁতানো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। ☐ বিণ. উক্ত দুই অর্থে।

পুঁতানো

পুঁতানো, পোঁতানো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। ☐ বিণ. উক্ত দুই অর্থে।

পুঁতা

পুঁতা, পোঁতা [ pun̐tā, pōn̐tā ] ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। ☐ বিণ. উক্ত অর্থে। [< সং. প্রোথ্ + বাং. আ]। পুঁতানো, পোঁতানো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। ☐ বিণ. উক্ত দুই অর্থে।