পুট

পুট1 [ puṭa1 ] বি. মেরুদণ্ড থেকে বগল পর্যন্ত দেহাংশ বা তার দৈর্ঘ্য; কাঁধের কাছে শিরদাঁড়া থেকে হাতের সন্ধি পর্যন্ত অংশ (পুটের মাপ)। [হি. পুট্টা]। পুট2 [ puṭa2 ] বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে); 2 কৌটো; 3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট); 4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট); 5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)। [সং. √ পুট্ + অ]। পুটক বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র। পুটপাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি।

পুঞ্জীভূত

পুঞ্জিত, পুঞ্জীভূত বিণ. জমে উঠেছে এমন, সঞ্চিত (পুঞ্জীভূত অসন্তোষ)।

পুঞ্জিত

পুঞ্জিত, পুঞ্জীভূত বিণ. জমে উঠেছে এমন, সঞ্চিত (পুঞ্জীভূত অসন্তোষ)।

পুঞ্জমেঘ

পুঞ্জমেঘ বি. স্তূপে স্তূপে বা পুঞ্জ পুঞ্জ হয়ে ভেসে বেড়ায় যে মেঘ।

পুঞ্জ

পুঞ্জ [ puñja ] বি. 1 স্তূপ, রাশি (মেঘপুঞ্জ); 2 সমূহ। [সং. পুম্স্ + √ জি + অ]। পুঞ্জমেঘ বি. স্তূপে স্তূপে বা পুঞ্জ পুঞ্জ হয়ে ভেসে বেড়ায় যে মেঘ। পুঞ্জিত, পুঞ্জীভূত বিণ. জমে উঠেছে এমন, সঞ্চিত (পুঞ্জীভূত অসন্তোষ)। পুঞ্জীকৃত বিণ. জমানো হয়েছে এমন, রাশীকৃত।

পুছা

পুছা [ puchā ] ক্রি. 1 (কাব্যে) প্রশ্ন করা, জিজ্ঞাসা করা (‘পুছত গোবিন্দদাস’: গো. দা.; ‘পুছিলাম জননীরে’: রবীন্দ্র); 2 গ্রাহ্য করা (তাকে কেউ পোছে না)। [সং. √ প্রচ্ছ্ + বাং. আ-তু. হি. √ পুছ্]।

পুংগব

পুঙ্গব, পুংগব [ puṅgaba, puṅgaba ] বি. 1 বৃষ, ষাঁড়; 2 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠজন (নরপুঙ্গব, বীরপুঙ্গব)। [সং. পুম্স্ + √ গো + অ]।

পুঙ্গব

পুঙ্গব, পুংগব [ puṅgaba, puṅgaba ] বি. 1 বৃষ, ষাঁড়; 2 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠজন (নরপুঙ্গব, বীরপুঙ্গব)। [সং. পুম্স্ + √ গো + অ]।