নিপতন

নিপতন [ nipatana ] বি. নীচে পতন। [সং. নি + √ পত্ + অন]। নিপতিত বিণ. নীচে পড়েছে এমন।

নিপট

নিপট1 [ nipaṭa1 ] বিণ. বিণ-বিণ. অত্যন্ত, নিতান্ত, নিশ্চিত (‘নিপট কপট তুয়া শ্যাম’)। [হি. নিপট]। নিপট2 [ nipaṭa2 ] বিণ. লম্পট, নষ্টচরিত্র। [সং. লম্পট]।

নিন্দিত

নিন্দিত [ nindita ] বিণ. 1 নিন্দা করা হয়েছে এমন; 2 নিন্দা বা কলঙ্কের পাত্র; 3 গর্হিত, নিন্দার যোগ্য; 4 যশ বা গুণ খর্ব করে এমন (‘বীণানিন্দিত কণ্ঠে’, কমলনিন্দিত)। [সং. √ নিন্দ্ + ত]।

নিন্দা

নিন্দা [ nindā ] বি. কুত্সা, অপবাদ, অখ্যাতি, কলঙ্ক, বদনাম। ☐ ক্রি. (কাব্যে) 1 নিন্দা করা; 2 দোষ দেওয়া; 3 ভর্ত্সনা করা (‘কেন নিন্দ মোরে’)। [সং. √ নিন্দ্ + অ + আ]। নিন্দাজনক বিণ. কলঙ্কজনক। নিন্দাবাদ বি. কুত্সা। নিন্দার্হ বিণ. নিন্দার যোগ্য, নিন্দনীয়। নিন্দাসূচক বিণ. নিন্দা বুঝায় এমন।

নিন্দনীয়

নিন্দনীয় [ nindanīẏa ] বিণ. নিন্দার যোগ্য, যাতে নিন্দা হয় (নিন্দনীয় আচরণ)। [সং. √ নিন্দ্ + অনীয়]।