ন নিয়ন্ত্রক নিয়ন্ত্রক [ niẏantraka ] বিণ. যার দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয় (শীততাপনিয়ন্ত্রক যন্ত্র)। [সং. নি + √ যন্ত্র্ + অক]।
ন নিয়ন্তা নিয়ন্তা [ niẏantā ] (-ন্তৃ) বিণ. নিয়ন্ত্রণকারী, বিধানকর্তা, নিয়ামক, পরিচালক (ভাগ্যনিয়ন্তা)। [সং. নি + √ যম্ + ত়ৃ]। স্ত্রী. নিয়ন্ত্রী।
ন নিয়তি নিয়তি [ niẏati ] বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]।