নির্গন্ধ

নির্গন্ধ [ nirgandha ] বিণ. গন্ধহীন, গন্ধ নেই এমন। [সং. নির্ + গন্ধ]।

নির্গত

নির্গত [ nirgata ] বিণ. বহির্গত, নিঃসৃত, বেরিয়ে এসেছে এমন (দেহ থেকে স্বেদ নির্গত হওয়া)। তু. সর্থ. বিনির্গত। [সং. নির্ + √ গম্ + ত]।

নির্ঋতি

নির্ঋতি [ nirṛti ] বি. অলক্ষ্মী। [সং. নির্ + ঋতি (=শুভ)]।

নিরোধ্য

নিরোধ্য বিণ. নিরোধ করা যায় এমন, বাধা দেওয়া বা প্রতিরোধ করা যায় এমন।

নিরোধন

নিরোধন বি. রুদ্ধ করা; বাধাদান, সংযম পালন।

নিরোধ

নিরোধ [ nirōdha ] বি. 1 অবরোধ, বাধা; 2 প্রতিরোধ; 3 নিবারণ (জন্মনিরোধ); 4 নিয়ন্ত্রণ, সংযম (ক্রোধ নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ)। [সং. নি √ রুধ্ + অ]। নিরোধক বিণ. নিরোধকারী। নিরোধন বি. রুদ্ধ করা; বাধাদান, সংযম পালন। নিরোধ্য বিণ. নিরোধ করা যায় এমন, বাধা দেওয়া বা প্রতিরোধ করা যায় এমন।

নিরেস

নিরেস [ nirēsa ] বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]।

নিরেট

নিরেট [ nirēṭa ] বিণ. 1 ফাঁপা নয় এমন, জমাট (নিরেট বল); 2 কঠিন, দৃঢ় (নিরেট পাথর); 3 (ব্যঙ্গে) বুদ্ধিহীন মস্তিষ্কহীন (নিরেট মাথা)। [তু. হি. নিরাট (=সম্পূর্ণ, একেবারে)]। নিরেট মূর্খ বিণ. অতিশয় বোকা, আকাট মূর্খ।