নিলাম
নিলাম [ nilāma ] বি. সমবেদ ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি দামে কিনতে ইচ্ছুক ব্যক্তির কাছে বিক্রয়, auction. [পো লেইলাঁও leilao]। নিলাম করা ক্রি. বি. নিলামে বিক্রয় করা। নিলাম ডাকা, নিলামে ডাকা ক্রি. বি. নিলামের সময় কিছু কেনার জন্য দর বলা বা বাড়ানো। নিলামে চড়া ক্রি. বি. বিক্রয়ের জন্য নিলামে হওয়া (ঘরবাড়ি নিলামে চড়বে)। নিলামি বিণ. 1 নিলামে ক্রীত; 2 নিলাম করা হবে এমন।
নিলম্বন
নিলম্বন [ nilambana ] বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)।