নিষঙ্গ

নিষঙ্গ [ niṣaṅga ] বি. বাণ রাখার আধারবিশেষ, তৃণ, তৃণীর। [সং. নি + √ সন্জ্ + অ]। নিষঙ্গী (-ঙ্গিন্) বিণ. তিরন্দাজ, ধনুর্ধারী।

নিশ্বাস

নিশ্বাস [niśbāsa ] নিঃশ্বাস -এর বানানভেদ।

নিশ্বসন

নিশ্বসন [ niśbasana ] নিঃশ্বসন- এর বানানভেদ।

নিশ্ছিদ্র

নিশ্ছিদ্র [ niśchidra ] বিণ. 1 ছিদ্রহীন (নিশ্ছিদ্র অন্ধকার, নিশ্ছিদ্র ব্যূহ); 2 ত্রুটিহীন (নিশ্ছিদ্র কর্মধারা)। [সং. নির্ + ছিদ্র]।

নিশ্চেষ্ট

নিশ্চেষ্ট [ niścēṣṭa ] বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. নিশ্চেষ্ট তা।

নিশ্চেতনা

নিশ্চেতনা [ niścētanā ] বি. 1 চেতনাহীনতা; 2 (আল.) উপেক্ষা (‘বিধির নিশ্চেতনায়’: রবীন্দ্র)। [সং. নির্ + চেতনা]।

নিশ্চেতন

নিশ্চেতন [ niścētana ] বিণ. জড়, অচেতন; যার সংজ্ঞা বা চৈতন্য নেই। [সং. নির্ + √ চিত্ + অন]।

নিশ্চুপ

নিশ্চুপ [ niścupa ] বিণ. সম্পূর্ণ চুপ বা নীরব। [সং. নির্ + বাং. চুপ]।