নদী

নদী [ nadī ] বি. পর্বত, হ্রদ বা অন্য কোনো জলপ্রবাহ থেকে উত্পন্ন এবং হ্রদ উপসাগর সমুদ্র বা অন্য কোনো নদীতে মেশে এমন স্বাভাবিক জলপ্রবাহ; স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিণী। [সং. √ নদ্ + অ + ঈ]। নদীকূল বি. নদীর তীর। নদীগর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত। নদীতট বি. নদীর তীরভূমি। নদীপথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)। নদীবহুল বিণ. বহু নদীবিশিষ্ট। নদীবন্দর বি. নদীর তীরে অবস্হিত বন্দর। নদীমাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাত্ কেবলমাত্র নদীজলের সাহায্যে উত্পন্ন শস্যে পালিত। নদীমুখ বি. নদীর মোহনা।

নথিপ্রাপক

নথিপ্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)।

নথিসামিল

নথিভুক্ত, নথিসামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত।

নথিভুক্ত

নথিভুক্ত, নথিসামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত।

নথিপত্র

নথিপত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ।

নথি

নথি [ nathi ] বি. ১. সুতো দিয়ে গাঁথা কাগজের তাড়া; ২. কোনো বিষয়সংক্রান্ত কাগজপত্র, file (স. প.); ৩. প্রামাণিক কাগজপত্র। [হি. নথ্থী]। নথিপত্র বি. কাগজপত্র; দলিলদস্তাবেজ। নথিভুক্ত, নথিসামিল বিণ. প্রামাণিক কাগজপত্ররূপে গৃহীত; প্রামাণিক কাগজপত্রের মধ্যে রক্ষিত ও অন্তর্ভুক্ত। নথিনিবন্ধ বি. নথির তালিকাপুস্তক, file register. নথি-নিষ্পত্তিপত্রী বি. নথির কাজ শেষ হওয়ার কথা যাতে লেখা থাকে, file disposal slip (স. প.)। নথিপ্রাপক বি. নথির কাগজের অনুসন্ধানকারী, record-finder (স. প.)। নথিরক্ষক বি. record-keeper (স. প.)।