ন ননি ননি, ননী [ nani, nanī ] বি. দুধ থেকে তৈরি স্নেহপদার্থ, মাখন। [সং. নবনীত]। ননিচোরা বি. (বাল্যকালে ননি চুরি করে খেতেন বলে) শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের বাল্যনামবিশেষ। ননির পুতুল — ননি দিয়ে গড়া পুতুল যেমন সামান্য তাপ গলে যায় তেমনই কোমলাঙ্গ, আদুরে দুলাল।
ন ননদ ননদ [ nanada ] বি. স্বামীর ভগিনী। [সং. ননন্দৃ]। ননদখেমি, ননদপুঁটুলি বি. বিবাহের সময় বধূ কর্তৃক ননদকে দেওয়া উপহার। ননদাই, নন্দাই বি. ননদের স্বামী। ননদি, ননদিনি বি. (সাধারণত কাব্যে) ননদ (ননদিনি রায়বাঘিনি)।