নন্দদুলাল

নন্দদুলাল, নন্দলাল [ nanda-dulāla, nanda-lāla ] বি. পালকপিতা নন্দ ঘোষের বা নন্দগোপের আদরের ধন, শ্রীকৃষ্ণ। [বাং. নন্দ + দুলাল, লাল]।

নন্দ

নন্দ [ nanda ] বি. ১. আনন্দ; ২. শ্রীকৃষ্ণের পালকপিতা নন্দগোপ; ৩. মগধের রাজাবিশেষ। [সং. √ নন্দ্ + অ]।

নোতুন

নতুন, নোতুন [ natuna, nōtuna ] বিণ. ১. নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); ২. আধুনিক, নব্য (নতুন যুগ); ৩. টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); ৪. তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]।

নতুন

নতুন, নোতুন [ natuna, nōtuna ] বিণ. ১. নূতন, অভিনব (নতুন বই, নতুন খেলা, নতুন পথ); ২. আধুনিক, নব্য (নতুন যুগ); ৩. টাটকা, সদ্য উত্পন্ন হয়েছে এমন (নতুন চাল); ৪. তরুণ, কাঁচা (নতুন সর্দি)। [সং. নবতন-তু. হি. নৌতন]। বি. নতুনত্ব।

নঞর্থক

নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।

নঞ্ তত্পুরুষ

নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু।

নঞ্

নঞ্ [ nañ ] অব্য. নেতিবাচক, না-বোধক পদ বা উপসর্গ-এই পদ ন, আ, অ, প্রভৃতি রূপ লাভ করে যথা অসাধু, নগণ্য ইত্যাদি। ☐ বিণ. নেতিবাচক (নঞ্ তত্পুরুষ)। নঞ্ তত্পুরুষ বি. (ব্যাক.) সাদৃশ্য অভাব অল্পতা অন্যত্ব অপ্রশস্ততা ও বিরোধবাচক তত্পুরুষ সমাস বা নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তত্পুরুষ, যথা নপুংসক, অসাধু। নঞর্থক বিণ. নেতিবাচক, অভাবার্থক, negative (নঞর্থক শব্দ)।

নকুলদানা

নকুলদানা, (বর্জি.) নকলদানা [ nakula-dānā, nakala-dānā ] বি. চিনির রসে পাক দেওয়া বড় দানার মতো মিষ্টান্নবিশেষ। [বাং. নকুল (< আ. নক্ল্) + ফা. দানা]।

নকিব

নকিব, (বর্জি.) নকীব [ nakiba, (barji.) nakība ] বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]।