ন নীরব নীরব [ nīraba ] বিণ. 1 নিঃশব্দ (চারিদিক নীরব); 2 বাক্যহীন (‘তুমি রবে নীরবে’: রবীন্দ্র)। [সং. নিঃ (নির্) + রব]। বি. নীরবতা।
ন নীরন্ধ্র নীরন্ধ্র [ nīrandhra ] বিণ. 1 রন্ধ্র বা ছিদ্র নেই এমন; 2 কোনো ফাঁক নেই এমন; 3 ঘন, ঠাসবুননযুক্ত; 4 চারিদিক রুদ্ধ এমন। [সং. নিঃ (নির্) + রন্ধ্র]।
ন নীরজ নীরজ1 [ nīraja1 ] বিণ. জলে উত্পন্ন। ☐ বি. পদ্ম। স্ ত্রী. নীরজা। নীরজ2, (বর্জি.) নীরজাঃ [ nīraja2, (barji.) nīrajāḥ ] (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]।