নরাধম

নরাধম [ narādhama ] বি. অতিশয় নীচ বা হীন লোক। [সং. নর2 + অধম]।

নরা

নরা — নর1-এর বিকৃত রূপ (‘নরা গজা বিশে শয়’: খনার বচন)।

নরমে গরমে

নরমে গরমে ক্রি-বিণ. মৃদুতে ও কঠোরে; মৃদু কথা ও কড়া কথা মিলিয়ে (নরমে গরমে অনেক কথা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে)।

নরমগরম

নরমগরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। ☐ বি. মিঠে ও কড়া কথা; মৃদু ও কঠোর ব্যবহার।

নরম

নরম [ narama ] বিণ. 1 কোমল (নরম শরীর, নরম মাটি); 2 মৃদু (নরম সুর); 3 শান্ত, অনুগ্র (নরম মেজাজ); 4 স্নেহ মায়া প্রভৃতি কোমল প্রবৃত্তিবিশিষ্ট (নরম মনের মানুষ); 5 শিথিল, ঢিলা (নরম বাঁধন); 6 ঈষত্ বিকৃত বা নষ্ট, টাটকা নয় (মাছটা নরম হয়ে গেছে); 7 ঘনীভূত নয় এমন, কড়া নয় এমন (নরম পাকের সন্দেশ); 8 অপ্রবল, অকঠোর, অদৃঢ় (তাকে নরম পেয়ে সবাই জ্বালায়, নরম ধাতের লোক); 9 খাস্তা বা মুচমুচে নয় এমন (নরম মু়ড়ি, নরম বিস্কুট); 10 হ্রাসপ্রাপ্ত, চড়ার বদলে পড়তি (বাজার নরম হয়েছে); 11 স্নিগ্ধ (সকাল বেলার নরম রোদ)। [ফা. নর্ম্]। নরমগরম বিণ. মিঠে-কড়া; মৃদু ও কঠোর। ☐...

নরি

নরি বিণ. পঙ্ক্তিবিশিষ্ট; শ্রেণিবদ্ধ (সাতনরি হার)।

নারী

নারী [ nārī ] বি. 1 রমণী, স্ত্রীলোক (নরনারী); 2 পত্নী (পরনারী)। [সং. নর + ঈ]। বিণ. নারীত্ব। নারীধর্ম বি. সতীত্ব, মমতা, বাত্সল্য প্রভৃতি নারীসুলভ গুণ। নারীসমাজ বি. নারীগণ, নারীকুল, নারীরা।

নরকঙ্কাল

নরকঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো।

নরকপাল

নরকপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা।

নরখাদক

নরখাদক বিণ. মানুষ খায় এমন। ☐ বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি।