নাড়ামাঠ

নাড়ামাঠ বি. যে মাঠে ধান কেটে নেবার পর কেবল নাড়া প়ড়ে আছে (‘পোড়ো-জমি-খড় নাড়া মাঠের ফাটল’: জী. দা)।

নাড়া

নাড়া1 [ nāḍ়ā1 ] বি. 1 ঝামটা, ঝাঁকুনি (মুখনাড়া দেওয়া); 2 সঞ্চালন, আন্দোলন (হাত নাড়া, গাছ ধরে নাড়া)। ☐ ক্রি. 1 ঝামটা বা ঝাঁকুনি দেওয়া (মুখ নেড়ে কথা বলা); 2 সঞ্চালিত বা আন্দোলিত করা (হাত নেড়ো না); 3 ঘাঁটা, ঘোঁটা (চামচ দিয়ে নাড়া); 4 বিশৃঙ্খল করা, ঘাঁটাঘাঁটি করা (কাগজপত্র নাড়া); 5 বাজানো (ঘণ্টা নাড়া); 6 সরানো, স্হানচ্যুত করা, অপসারিত করা (এ ঘর থেকে ওটাকে নাড়া চলবে না); 7 চর্চা করা (শাস্ত্র নাড়া)। [< সং. √ লাড্ (কম্পন, আক্ষেপ) + বাং. আ]। নাড়াচাড়া বি. ক্রি. 1 ঘাঁটাঘাঁটি (কাগজপত্র নাড়াচাড়া করা); 2সঞ্চালন; 3 সরানো, স্হানচ্যুত করা (রোগীকে নাড়াচাড়া করা ঠিক নয়); 4 বারবার বিচার বা ভাবনাচিন্তা (মনে মনে ব্যাপারটা নাড়াচাড়া করে দেখলাম)। নাড়ানাড়ি বি. ক্রমাগত স্হান পরিবর্তন করা। ☐ ক্রি. সঞ্চালিত বা আন্দোলিত করা, সরানো-নড়ানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। নাড়ানো ক্রি....

নাচাড়ি

নাচাড়ি, লাচা়ড়ি [ nācāḍ়i, lācā়ḍ়i ] বি. নাচের ছন্দবিশেষ; নাচের ছন্দে গানবিশেষ। [তু. নাচারি]।

নাচানো

নাচানো ক্রি. 1 নাচ করানো; 2স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

নাচাকোঁদা

নাচাকোঁদা বি. (ব্যঙ্গে) 1হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)।

নাচা

নাচা [ nācā ] ক্রি. 1 নৃত্য করা, নাচ করা (মেয়েটি ভালোই নাচে); 2 স্পন্দিত হওয়া (চোখ নাচছে); 3 আনন্দে উত্ফুল্ল হওয়া (‘হৃদয় আমার নাচে রে আজিকে’: রবীন্দ্র); 4 মেতে ওঠা (পরের কথায় নাচা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ নাচ্ + আ]। নাচাকোঁদা বি. (ব্যঙ্গে) 1হাস্যকর বা অস্বাভাবিক অঙ্গভঙ্গি, বেমানান অঙ্গভঙ্গি; 2 অসার জাঁক বা বাগাড়ম্বর (নাচাকোঁদাই সার)। নাচানো ক্রি. 1 নাচ করানো; 2স্পন্দিত করানো; 3 হর্ষোত্ফুল্ল করানো; 4 উত্তেজিত করা; 5 দোলানো, নাড়ানো; (পা নাচানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। নেচে ওঠা ক্রি. (আল.) উল্লসিত হওয়া। নাচতে নেমে ঘোমটা — কপট লজ্জা, বৃথা লজ্জা।

নাচনাচুনি

নাচন, নাচনি1, নাচনাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2(বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। নাচনি2, নাচনাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। ☐ বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)।

নাচনি

নাচন, নাচনি1, নাচনাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2(বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। নাচনি2, নাচনাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। ☐ বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)।