ন নারাজ নারাজ [ nārāja ] বিণ. 1 অরাজি, অসম্মত, রাজি নয় এমন (এ কাজ করতে নারাজ); 2 অসন্তুষ্ট (নারাজ লোক)। [আ. নারাজ্]।
ন নারাচ নারাচ [ nārāca ] বি. 1 লোহার তৈরি বাণ বা তিরবিশেষ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. নার + আ + √ চম্ + অ]।
ন নারাঙ্গা নারাঙ্গা [ nārāṅgā ] বি. 1 কমলালেবু; 2 (কমলালেবুর মতো পীতলোহিত বর্ণের বলে) বিসর্প রোগ। [ফা. নারন্জ্ তু. সং. নারঙ্গ]।
ন নারা নারা [ nārā ] ক্রি. (কাব্যে বা গ্রাম্য) না পারা, অক্ষম হওয়া (যেতে নারি, ‘গুরু রুষ্ট হৈলে কৃষ্ণ রাখিবারে নারে)। [বাং. না + পারা]।
ন নারসিংহী নারসিংহী [ nārasiṃhī ] বি. 1 দুর্গার মূর্তিবিশেষ; 2 অর্ধনর ও অর্ধসিংহরূপী, নৃসিংহদেবের জ্যোতি থেকে উদ্গতা শক্তিকলা। [সং. নরসিংহ + অ + ঈ (স্ত্রী.)]।
ন নারকীয় নারকীয় [ nārakīẏa ] বিণ. 1 নরকেরই উপযুক্ত; 2 পৈশাচিক (নারকীয় হত্যাকাণ্ড, নারকীয় নিষ্ঠুরতা); 3 জঘন্য (নারকীয় চরিত্র, নারকীয় আচরণ)। [সং. নরক + ঈয়]। বি. নারকীয়তা।