নিগড়িত

নিগড়িত বিণ. শৃঙ্খলিত, শিকলে বাঁধা, বদ্ধ।

নিগড়

নিগড় [ nigaḍ় ] বি. বেড়ি, শৃঙ্খল (‘নিগড়ে বাঁধা বৃদ্ধা মাতা বসুন্ধরা’: বিষ্ণু)। [সং. নি + √ গড়্ + অ]। নিগড়িত বিণ. শৃঙ্খলিত, শিকলে বাঁধা, বদ্ধ।

নিখোঁজ

নিখোঁজ [ nikhōn̐ja ] বিণ. খোঁজ পাওয়া যায় না এমন, নিরুদ্দেশ (লোকটা কী করে নিখোঁজ হয়ে গেল?)। [বাং. নি + খোঁজ]।

নিখুঁত

নিখুঁত [ nikhun̐ta ] বিণ. 1 খুঁত নেই এমন, ত্রুটিহীন, দোষহীন (নিখুঁত ছবি, নিখুঁত কাজ); 2 পূর্ণাঙ্গ; 3 নিটোল। [বাং. নি + খুঁত]।

নিখিল

নিখিল [ nikhila ] বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত (‘নিখিল ভুবন উঠবে জেগে’: রবীন্দ্র)। ☐ বি. সমগ্র সৃষ্টি; সমগ্র ভুবন (নিখিলনাথ)। [সং. নি + খিল]।

নিখাদ

নিখাদ1 [ nikhāda1 ] বি. (সংগীতে) স্বরগ্রামের সপ্তম সুর, নিষাদ, ‘নি’ সুর। [সং. নিষাদ]। নিখাদ2 [ nikhāda2 ] বিণ. খাদহীন, ভেজালহীন, বিশুদ্ধ (নিখাদ সোনা)। [বাং. নি + খাদ]।

নিখাত

নিখাত [ nikhāta ] বিণ. 1 খনন করা হয়েছে এমন; 2 প্রোথিত; 3 স্হাপিত। [সং. নি + √ খন্ + ত]।

নিখাগি

নিখাকি, নিখাগি [ nikhāki, nikhāgi ] বিণ. (সচ. গালিতে) (স্ত্রী) কিছুই খায় না এমন (নিখাকি মেয়ে)। ☐ বি. কিছুই খায় না এমন স্ত্রীলোক। [বাং. নি + খাকি]।

নিখাকি

নিখাকি, নিখাগি [ nikhāki, nikhāgi ] বিণ. (সচ. গালিতে) (স্ত্রী) কিছুই খায় না এমন (নিখাকি মেয়ে)। ☐ বি. কিছুই খায় না এমন স্ত্রীলোক। [বাং. নি + খাকি]।

নিখর্ব

নিখর্ব [ nikharba ] বি. দশ হাজার কোটি । [সং. নি + খর্ব]।