ধেয়ান

ধেয়ান, ধেয়ানি [ dhēẏāna, dhēẏāni ] যথাক্রমে ধ্যান ও ধ্যানী -র কোমল রূপ।

ধেড়ে

ধেড়ে1 [ dhēḍ়ē1 ] বি. উদ্বিড়াল, ভোঁদড়। [দেশি]। ধেড়ে2 [ dhēḍ়ē2 ] বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]।

ধূতবর্মা

ধূতবর্মা (-র্মন্) বি. বিণ. বর্মে আবৃত বা সজ্জিত (ব্যক্তি)।

ধূত

ধূত [ dhūta ] বিণ. 1 ধারণ গ্রহণ বা অবলম্বন করা হয়েছে এমন (হস্তধৃত পুস্তক); 2 গ্রেপ্তার করা হয়েছে এমন (কুখ্যাত ডাকাত ধৃত হয়েছে);3 উদ্ধৃত (পঙ্ক্তিটি এই বই থেকে ধৃত)। [সং. √ ধৃ + ত]। ধূতবর্মা (-র্মন্) বি. বিণ. বর্মে আবৃত বা সজ্জিত (ব্যক্তি)। ধূতব্রত বিণ. ব্রতধারী। ধূতরাষ্ট্র (মহাভারতে) দুর্যোধনের পিতা। ধৃতাত্মা (-ত্মন্) বিণ. সংযতচিত্ত। ধৃতাস্ত্র বিণ. অস্ত্রধারী।

ধূমকেতন

ধূমকেতু, ধূমকেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ।

ধূমকেতু

ধূমকেতু, ধূমকেতন বি. 1 সপুচ্ছ জ্যোতিষ্কবিশেষ, comet; 2 অগ্নি; 3 (আল.) হঠাত্ আবির্ভূত ব্যক্তি বা উত্পাত বা অশুভ লক্ষণ।