ধৈর্যচ্যুত

ধৈর্যচ্যুত, ধৈর্যহারা, ধৈর্যহীন বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ধৈর্যচ্যুতি।

ধৈর্য ধরা

ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া।

ধৈর্যধারণ

ধৈর্যধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন।

ধৈর্যশালী

ধৈর্যশালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ধৈর্যশালিনী।

ধৈর্যশীল

ধৈর্যশীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ধৈর্যশীলা।

ধৈর্য

ধৈর্য [ dhairya ] বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি (‘ধৈরজ ধর চিতে’)। [সং. ধীয় + য]। ধৈর্যচ্যুত, ধৈর্যহারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ধৈর্যচ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ধৈর্যধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ধৈর্যশালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ধৈর্যশালিনী। ধৈর্যশীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ধৈর্যশীলা। ধৈর্যহারা, ধৈর্যহীন — ধৈর্যচ্যুত -র অনুরূপ।

ধেয়ানি

ধেয়ান, ধেয়ানি [ dhēẏāna, dhēẏāni ] যথাক্রমে ধ্যান ও ধ্যানী -র কোমল রূপ।