ধান্য

ধান্য [ dhānya ] বি. ১. ধান; ২. ধানজাতীয় শস্য (যবধান্য)। [সং. ধান + য]। ধান্যবীজ বি. ১. ধানের বীজ; ২. ধনিয়া, ধনে। ধান্যশীর্ষক বি. ধানের শিষ।

ধানী

ধানী [ dhānī ] বি. ১. আবাস, স্হান (রাজধানী); ২. আধার, পাত্র (নস্যধানী, মত্ স্যধানী )। [সং. √ ধা + অন + ঈ (স্ত্রী.)]।

ধাতব

ধাতব [ dhātaba ] বিণ. ১. ধাতুসম্বন্ধীয় (ধাতব আওয়াজ); ২. ধাতুঘটিত (ধাতব পদার্থ)। [সং. ধাতু + অ]।

ধাত

ধাত [ dhāta ] বি. ১. মানসিক প্রকৃতি, স্বভাব, মেজাজ (তার ঘাত বোঝা শক্ত, ওসব আমার ধাতে নেই); ২. নাড়ি (ধাত ছেড়ে যাওয়া); ৩. শুক্র বা বীর্য (ধাতের রোগ)। [সং. ধাতু]। ধাতসহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন। ধাতস্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)।

ধাতস্হ

ধাতস্হ বিণ. প্রকৃতিস্হ, সুস্হ, শান্তলব (এতক্ষণে সে একটু ধাতস্হ হল)।

ধাতসহ

ধাতসহ বিণ. ধাতে বা শরীরের প্রকৃতিতে সহ্য হয় এমন।

ধাড়া

ধাড়া [ dhāḍā ] বি. ১. তুলাযন্ত্র, দাঁড়িপাল্লা; ২. বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [প্রাকৃ. ধড় < সং. ধট-তু. হি. ধড়া]।

ধাঙড়

ধাঙড় [ dhāṅaḍ় ] বি. অনুন্নত হিন্দু সম্প্রদায়বিশেষ; মেথর; ঝাড়ুদার। [হি. ধাঁগড়]।