ধাবমান

ধাবমান [ dhāba-māna ] বিণ. ১. ছুটছে এমন (‘সমরক্ষেত্রাভিমুখে ধাবমান হইলেন’: ব. চ.); ২. দ্রুতগতিসম্পন্ন। [সং. √ ধাব্ + শানচ্]।

ধাবন

ধাবন [ dhābana ] বি. ১. বেগে ছোটা, ছোটা, দৌড়ানো; ২. ধোয়া, পরিষ্কার করা (দন্তধাবন); ৩. ধেয়ে যাওয়া, তাড়া করা। [সং. √ ধাব্ + অন]।

ধাবক

ধাবক [ dhābaka ] বিণ. ১. ছোটে বা দৌড়ায় এমন; ২. পত্র বা সংবাদ বহন করে এমন; ৩. ধোয় বা পরিষ্কার করে এমন (দন্তধাবক)। ☐ বি. ১. ধোপা; ২. যে ধোয়, প্রক্ষালনকারী ব্যক্তি; ৩. সংবাহ বাহক; ৪. সংস্কৃত সাহিত্যের কবিবিশেষ। [সং. √ ধাব্ + অক]।

ধাবকা

ধাবকা [ dhābakā ] বি. ১. প্রভাব, চাপ; ২. ধকল, ধাক্কা। [তু. বাং. ধাক্কা]।

ধাপা

ধাপা [ dhāpā ] বি. যে জায়গায় জঞ্জালাদি ফেলা হয় (ধাপার মাঠ)। [দেশি-তু. সং. স্তূপ; তু. ইং. dump, depot]।

ধাপ

ধাপ [ dhāpa ] বি. ১. সিঁড়ির পৈঠ্য, সোপান (ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে); ২. স্তর (প্রথম ধাপ শেষ করে সবে দ্বিতীয় ধাপে পৌঁছেছি)। [হি. ধাপ]।

ধান্যাক

ধান্যক, ধান্যাক [ dhānyaka, dhānyāka ] বি. ধনে। [সং. ধন্যক + অণ্]।

ধান্যক

ধান্যক, ধান্যাক [ dhānyaka, dhānyāka ] বি. ধনে। [সং. ধন্যক + অণ্]।

ধান্যেশ্বরী

ধান্যেশ্বরী [ dhānyēśbarī ] বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]।