ধারণীয়

ধারণীয় [ dhāraṇīẏa ] বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]।

ধামি

ধামি [ dhāmi ] বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]।

ধামালি

ধামালি [ dhāmāli ] বি. ১. রঙ্গ; ২. রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; ৩. কৃত্রিম বা কপট ঝগড়া; ৪. চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]।

ধামার

ধামার [ dhāmāra ] বি. ১. ধ্রুপদাঙ্গ সংগীতের তালবিশেষ (‘চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে’: রবীন্দ্র); ২. উচ্চাঙ্গ সংগীতের রাগিণীবিশেষ (ধামারে তান ধরেছে)। [তু. হি. ধমার]।

ধামসাধামসি

ধামসাধামসি [ dhāmasādhāmasi ] বি. ১. দলাইমলাই; ২. উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]।

ধামনিক

ধামনিক [ dhāmanika ] বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী।

ধামগুজারি

ধামগুজারি [ dhāma-gujāri ] বি. ১. লাফালাফি; ২. প্রচণ্ড হট্টগোল; ৩. দৌরাত্ম্য; ৪. ধুমধাম। [তু. হি. ধমজগর (=গণ্ডগোল, হট্টগোল)]।

ধাম

ধাম [ dhāma ] বি. ১. বাসস্হান, গৃহ (নামধাম); ২. স্হান (শান্তিধাম); ৩. পবিত্র স্হান, তীর্থ (কালীধাম); ৪. আধার (গুণধাম)। [সং. √ ধা + মন্]।

ধাবিত

ধাবিত [ dhābita ] বিণ. ১. ছুটছে এমন (সেইদিকে তাঁর চিত্ত ধাবিত হল); ২. পিছনে ধাওয়া করেছে এমন (চোরের পিছনে পুলিশ ধাবিত হল); ৩. ধৌত, ধোয়া হয়েছে এমন। [সং. √ ধাব্ + ত]।