ধান্যক

ধান্যক, ধান্যাক [ dhānyaka, dhānyāka ] বি. ধনে। [সং. ধন্যক + অণ্]।

ধামার

ধামার [ dhāmāra ] বি. ১. ধ্রুপদাঙ্গ সংগীতের তালবিশেষ (‘চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে’: রবীন্দ্র); ২. উচ্চাঙ্গ সংগীতের রাগিণীবিশেষ (ধামারে তান ধরেছে)। [তু. হি. ধমার]।

ধান্যেশ্বরী

ধান্যেশ্বরী [ dhānyēśbarī ] বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]।

ধামসাধামসি

ধামসাধামসি [ dhāmasādhāmasi ] বি. ১. দলাইমলাই; ২. উদ্দাম নাচানাচি বা হুল্লোড়। [দেশি]।

ধামনিক

ধামনিক [ dhāmanika ] বিণ. ধমনিসম্বন্ধীয়। [সং. ধমনী + ইক]। ধামনিকা বি. ধমনী।

ধামগুজারি

ধামগুজারি [ dhāma-gujāri ] বি. ১. লাফালাফি; ২. প্রচণ্ড হট্টগোল; ৩. দৌরাত্ম্য; ৪. ধুমধাম। [তু. হি. ধমজগর (=গণ্ডগোল, হট্টগোল)]।

ধাম

ধাম [ dhāma ] বি. ১. বাসস্হান, গৃহ (নামধাম); ২. স্হান (শান্তিধাম); ৩. পবিত্র স্হান, তীর্থ (কালীধাম); ৪. আধার (গুণধাম)। [সং. √ ধা + মন্]।

ধাবিত

ধাবিত [ dhābita ] বিণ. ১. ছুটছে এমন (সেইদিকে তাঁর চিত্ত ধাবিত হল); ২. পিছনে ধাওয়া করেছে এমন (চোরের পিছনে পুলিশ ধাবিত হল); ৩. ধৌত, ধোয়া হয়েছে এমন। [সং. √ ধাব্ + ত]।

ধাবমান

ধাবমান [ dhāba-māna ] বিণ. ১. ছুটছে এমন (‘সমরক্ষেত্রাভিমুখে ধাবমান হইলেন’: ব. চ.); ২. দ্রুতগতিসম্পন্ন। [সং. √ ধাব্ + শানচ্]।