ধারণা
ধারণা [ dhāraṇā ] বি. ১. বোধ, অনুভূতি, উপলব্ধি (বস্তু সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে ধারণা); ২. অনুমান, সংস্কার, বিশ্বাস (আমার দৃঢৃ ধারণা); ৩. সিদ্ধান্ত, নির্ধারণ (ভবিষ্যত্ জীবন সম্পর্কে ধারণা করা); ৪. স্মরণশক্তি, মেধা (ধারণাশক্তি); ৫. একাগ্রতা, মনকে একই বিষয়ে স্হাপন। [সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]। ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।
ধাপধাড়া গোবিন্দপুর
ধাপধাড়া গোবিন্দপুর [ dhāpadhāḍā-gōbindapura ] বি. (কৌতু.) অজ্ঞাত বা বহুদূরবর্তী স্হান।