ধুনন

ধুনন, ধুনন [ dhunana, dhunana ] বি. কম্পন, চালন (তু. বিধূনন)। [সং. √ ধু (বা √ ধূ) + ণিচ্ + অন]।

ধুনুচি

ধুনচি, ধুনুচি [ dhunaci, dhunuci ] বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা১. + তুর. চি]।

ধুনচি

ধুনচি, ধুনুচি [ dhunaci, dhunuci ] বি. ধুনো জ্বালাবার পাত্র। [বাং. ধুনা১. + তুর. চি]।

ধুনখারা

ধুনখারা [ dhuna-khārā ] বি. ধুনরির ব্যবহৃত তুলো ধোনা বা পেঁজার যন্ত্র, ধনুকের মতো তুলো-ধোনা যন্ত্র। [দেশি-তু. হি. ধুনকীবালা]।

ধুতি

ধুতি [ dhuti ] বি. ১. ভারতীয় পুরুষের পরিধেয় বস্ত্র, সরু পাড়যুক্ত লম্বা সাদা কাপড়; ২. অভীষ্ট লাভের উদ্দেশ্যে প্রদত্ত উপহার বা উপঢৌকন, উত্কোচ। [হি. ধোতী]।

ধুত্তোর

ধুত্তোর [ dhuttōra ] অব্য. ধুত্-এর জোরালো রূপ (ধুত্তোর ছাই, আর ভালো লাগে না)। [বাং. ধুত্ + তোর]।

ধুতুরা

ধুতুরা [ dhuturā ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, বিষাক্ত ফলবিশেষ ও তার গাছ বা ফুল। [সং. ধুস্তুর]।

ধুত্

ধুত্ [ dhut ] বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]।

ধুকধুকি

ধুকধুকি [ dhuka-dhuki ] বি. ১. ধুকধুকানি; ২. গলার হারের সঙ্গে সংলগ্ন হয়ে বুকের উপর ঝোলে এমন গহনাবিশেষ, হারের মধ্যমণি বা লকেট। [দেশি]।

ধুকধুক

ধুকধুক [ dhuka-dhuka ] বি. মৃদু হৃত্স্পন্দনের আওয়াজ (বুক ধুকধুক করছে)। [প্রাকৃ. √ ধুক্কাধুক্ক]। ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।