ধৃষ্ণু

ধৃষ্ণু [ dhṛṣṇu ] বিণ. ১. প্রগল্ভ; ২. উদ্ধত; ৩. ধর্ষণশীল; ৪. দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]।

ধুস্তুর

ধুস্তুর [ dhustura ] বি. ধুতরো। [সং. √ ধুস্ + ক্বিপ্ = ধুস + √ তুর্ + অ]।

ধুসা

ধুসা [ dhusā ] বি. পুরু পশমি কাপড়ের শীতবস্ত্রবিশেষ, মোটা পশমের চাদরবিশেষ। [হি. ধুস্সা]।

ধুরা

ধুরা [ dhurā ] বি. ১. গোরুর গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা গোরু মোষের কাঁধে লাগানো হয়, জোয়াল; ২. কোনোকিছুর সম্মুখের অংশ; ৩. অক্ষদণ্ড, চাকার মধ্যবর্তী দণ্ড, ঈষ, axle; ৪. ভার। [সং. √ ধুর্ব্ + ক্বিপ্ + আ]।

ধুরন্ধর

ধুরন্ধর [ dhurandhara ] বি. ভারবাহক। ☐ বিণ. ১. ভার বহন করে এমন; ২. (গৌণার্থে) অতি কর্মকুশল বা দক্ষ; ৩. অগ্রণী; ৪. ওস্তাদ (ধুরন্ধর লোক)। [সং. ধুর + √ ধৃ + ণিচ্ + খচ্ (মুমাগম)]।

ধুমড়ি

ধুমড়ি [ dhumaḍi ] বি. (নিন্দায়) মোটা স্ত্রীলোক। [দেশি]।

ধুবকা

ধুবকা [ dhubakā ] বি. ধ্রুবপদ, ধুয়া, ধুয়ো। [সং. ধ্রুবকা]।

ধুপি

ধুপি [ dhupi ] বি. ১. ক্ষুদ্র স্তূপ, ঢিবি; ২. গুচ্ছ, থোলো, থুপি) এক ধুপি গোবর)। [তু. সং. স্তূপ]।

ধুনী

ধুনী [ dhunī ] বি. নদী (সুরধুনী)। [সং. √ ধু + নি + ঈ]।

ধুনি

ধুনি [ dhuni ] বি. সন্ন্যাসীর অগ্নিকুণ্ড (ধুনি জ্বালিয়ে বসে আছেন)। [দেশি-তু. হি. ধূনী]।