ধ ধ্বনা ধ্বনা [ dhbanā ] ক্রি. (কাব্যে) ধ্বনিত হওয়া বা ধ্বনিত করা (‘ধ্বনিল আহ্বান’: রবীন্দ্র)। [সং. √ ধ্বন্ + বাং. আ]।
ধ ধ্যাত ধ্যাত [ dhyāta ] বিণ. ১. ধ্যানের বিষয়ীভূত হয়েছে এমন; ২. স্মৃত, চিন্তিত। [সং. √ ধ্যৈ + ত]। ধ্যাতব্য বিণ. ১. ধ্যেয়, ধ্যানযোগ্য; ২. স্মরণযোগ্য, চিন্তনীয়। ধ্যাতা (-তৃ) বিণ. ধ্যানকারী; চিন্তক।