ধ্রুপদী

ধ্রুপদী বিণ. ১. গুরুগম্ভীর; ২. চিরায়ত, ক্লাসিকাল (ধ্রুপদী সাহিত্য)। ☐ বি. ধ্রুপদগায়ক।

ধ্বনা

ধ্বনা [ dhbanā ] ক্রি. (কাব্যে) ধ্বনিত হওয়া বা ধ্বনিত করা (‘ধ্বনিল আহ্বান’: রবীন্দ্র)। [সং. √ ধ্বন্ + বাং. আ]।

ধ্যাত

ধ্যাত [ dhyāta ] বিণ. ১. ধ্যানের বিষয়ীভূত হয়েছে এমন; ২. স্মৃত, চিন্তিত। [সং. √ ধ্যৈ + ত]। ধ্যাতব্য বিণ. ১. ধ্যেয়, ধ্যানযোগ্য; ২. স্মরণযোগ্য, চিন্তনীয়। ধ্যাতা (-তৃ) বিণ. ধ্যানকারী; চিন্তক।

ধ্যাতা

ধ্যাতা (-তৃ) বিণ. ধ্যানকারী; চিন্তক।

ধ্যাতব্য

ধ্যাতব্য বিণ. ১. ধ্যেয়, ধ্যানযোগ্য; ২. স্মরণযোগ্য, চিন্তনীয়।

ধ্রিয়মাণ

ধ্রিয়মাণ [ dhriẏamāṇa ] বিণ. ধারণ করা বা ধরা হচ্ছে এমন (‘সপ্ত প্রদীপ ধ্রিয়মাণ বাম হস্তে’: সু. দ.)। [সং. √ ধৃ + শানচ্]।

ধ্যেয়

ধ্যেয় [ dhyēẏa ] বিণ. ১. ধ্যানযোগ্য; ২. স্মরণীয়; ৩. চিন্তনীয়। [সং. √ ধ্যৈ + য]।

ধ্বান্তারি

ধ্বান্তারি বি. (অন্ধকারের শত্রু অর্থাত্ অন্ধকার দূরকারী) সূর্য।

ধ্বাস্ত

ধ্বাস্ত [ dhbāsta ] বি. অন্ধকার। [সং. √ ধ্বন্ + ত]। ধ্বান্তারি বি. (অন্ধকারের শত্রু অর্থাত্ অন্ধকার দূরকারী) সূর্য।