ধনকুবের

ধনকুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি।

ধনক্ষয়

ধনক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়।

ধনদ

ধনদ বিণ. ধনদানকারী। ☐ বি. ধনের অধিদেবতা কুবের।

ধনদা

ধনদা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী।

ধনদাস

ধনদাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি।

ধনদৌলত

ধনদৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি।

ধনধান্য

ধনধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য (‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’: দ্বি. রা.)।

ধনপতি

ধনপতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি।

ধনপিশাচ

ধনপিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী।