ধর্মীয়

ধর্মীয় বিণ. ধর্মসংক্রান্ত, ধর্মসম্বন্ধীয় (ধর্মীয় মত, ধর্মীয় আলোচনা)।

ধর্মে সওয়া

ধর্মে সওয়া ক্রি. ধর্মের বা ভগবানের দণ্ড বা শাস্তি এড়ানো (এত অন্যায় ধর্মে সইবে না)।

ধর্মের ঢাক আপনি বাজে

ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ঢাক আপনি বাজে — পাপ কখনো গোপন থাকে না, ধর্মের বা ভগবানের বিচার কখনো এড়ানো যায় না।

ধর্মার্থ

ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)।

ধর্ম্য

ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।

ধর্ম

ধর্ম [ dharma ] বি. 1 ঈশ্বরোপাসনা পদ্ধতি, আচার-আচরণ ও পরকাল ইত্যাদি বিষয়ের নির্দেশ ও তত্ত্ব (হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম); 2 পুণ্যকর্ম, সত্কর্ম, কর্তব্যকর্ম (ক্ষমা পরম ধর্ম); 3 অবশ্যপালনীয় কর্তব্য (নারীধর্ম, বীরের ধর্ম, রাজধর্ম); 4 স্বভাব, গুণ, শক্তি (কালের ধর্ম, আগুনের ধর্ম); 5 নৈতিক সততা (ধর্মহীন আচরণ); 6 সুনীতি, ন্যায়বিচার (ধর্মাধিকরণ); 7 ধর্মের অধিদেবতা যম (বকবেশধারী ধর্ম); 8 বিশেষ লক্ষণ (কলির ধর্ম); 9 সতীত্ব (স্ত্রীলোকের ধর্মনাশ); 1০ (জ্যোতিষ) রাশিচক্রে লগ্ন থেকে নবম স্হান। [সং. √ ধৃ + ম]। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ বি. মানবজীবনের চারটি লক্ষ্য বা সাধনা যথা সুনীতি বা সততা, ঐহিক সৌভাগ্য, বাসনা বা মুক্তি। ধর্মকর্ম বি. শাস্ত্রবিধি অনুযায়ী পুণ্যকর্ম। ধর্মকাম বিণ. ধর্মকর্ম অনুষ্ঠানকারী, পুণ্যার্জনকারী। ধর্মক্ষেত্র বি. পুণ্যস্হান, তীর্থ। ধর্মগুরু বি. 1 ধর্মপ্রচারক; 2 সিদ্ধপুরুষ; 3 দীক্ষাগুরু। ধর্মগ্রন্হ, ধর্মপুস্তক বি. 1 কোনো ধর্মের...