ধর্মোপদেশ

ধর্মোপদেশ বি. ধর্ম সম্বন্ধে শিক্ষা বা উপদেশ।

ধর্মোপদেষ্টা

ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।

ধর্মোপদেশক

ধর্মোপদেশক, ধর্মোপদেষ্টা (-ষ্টৃ) বি. যিনি ধর্ম সম্বন্ধে উপদেশ বা শিক্ষা দেন।

ধর্মোপাসনা

ধর্মোপাসনা বি. ধর্মবিহিত উপাসনা বা পূজা; বিশেষ কোনো ধর্মসম্প্রদায়ে প্রচলিত উপাসনা।

ধর্মোপাসক

ধর্মোপাসক বি. বিণ. ধর্মাবলম্বী। স্ত্রী. ধর্মোপাসিকা।

ধর্ম্য

ধর্ম্য বিণ. ধর্মসংগত (ধর্ম্য যুদ্ধ); যা ধর্মবিরুদ্ধ নয়, ন্যায্য।