ধর্মলোপ

ধর্মলোপ বি. ধর্মের অস্তিত্বহানি, ধর্মনাশ।

ধর্মশালা

ধর্মশালা বি. 1 বিচারালয়; 2 অতিথিশালা; 3 পথিক বা সাধারণ লোকের আশ্রয়স্হান।

ধর্মবিশ্বাস

ধর্মবিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)।

ধর্মবুদ্ধি

ধর্মবুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা।

ধর্মভয়

ধর্মভয় বি. ধর্মহানির বা পাপের ভয়।

ধর্মভীরু

ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ধর্মভীরুতা।

ধর্মভ্রাতা

ধর্মভ্রাতা (-তৃ), ধর্মভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই।

ধর্মমঙ্গল

ধর্মমঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ।