ধর্মপ্রবণ

ধর্মপ্রবণ বিণ. ধর্মানুরাগী। বি. ধর্মপ্রবণতা।

ধর্মপ্রবর্তক

ধর্মপ্রবর্তক বিণ. বি. কোনো ধর্মের উদ্গাতা বা প্রতিষ্ঠাতা।

ধর্মপ্রাণ

ধর্মপ্রাণ বিণ. ধর্মকে নিজের প্রাণস্বরূপ মনে করে এমন; অত্যন্ত ধার্মিক। বি. ধর্মপ্রাণতা।

ধর্মবিদ

ধর্মবিদ, ধর্মবিদ্ (-বিত্) বিণ. ধর্মের তত্ত্ব ও দর্শন জানে এমন।

ধর্মবিশ্বাস

ধর্মবিশ্বাস বি. ধর্মের প্রতি আস্হা; কোনো বিশেষ ধর্মের প্রতি আনুগত্য (ধর্মবিশ্বাসে আঘাত দেওয়া অনুচিত)।

ধর্মবুদ্ধি

ধর্মবুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা।

ধর্মভয়

ধর্মভয় বি. ধর্মহানির বা পাপের ভয়।

ধর্মভীরু

ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ধর্মভীরুতা।