ধর্মপরায়ণ

ধর্মপরায়ণ বিণ. ধার্মিক, ধর্ম অনুসরণ করে চলে এমন (যুধিষ্ঠিরের মতো ধর্মপরায়ণ)। বি. ধর্মপরায়ণতা।

ধর্মপালন

ধর্মপালন, ধর্মাচরণ বি. পুণ্যকর্ম করা; ধর্মসংগত বা শাস্ত্রবিহিত কর্ম করা।

ধর্মবাপ

ধর্মপিতা (-তৃ), ধর্মবাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা।

ধর্মপিতা

ধর্মপিতা (-তৃ), ধর্মবাপ বি. 1 ধর্মকে সাক্ষী করে যাকে পিতা বলে স্বীকার করা হয়েছে; 2 রক্ষাকর্তা।

ধর্মপুত্র

ধর্মপুত্র বি. 1 ধর্মের অধিদেবতা যমরাজের অংশজাত যুধিষ্ঠির; 2 ধর্মত যাকে পুত্র বলে স্বীকার করা হয়েছে।