ধীর

ধীর [ dhīra ] বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ধীরতা। ধীরগতি বিণ. ধীর গতিসম্পন্ন। ধীরপ্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ধীরললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না।

ধীমান

ধীমান (-মত্) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী। স্ত্রী. ধীমতী।

ধীগুণ

ধীগুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ।

ধারালো

ধারালো [ dhārālō ] বিণ. শাণিত, তীক্ষ্ণধার, ধার আছে এমন। [বাং. ধার 3 + আলো]।

ধারাস্নান

ধারাস্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান।

ধারাসার

ধারাসার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত।

ধারাযন্ত্র

ধারাযন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower.