ধ ধার্ষ্টামি ধার্ষ্টামি, ধার্ষ্টামো, ধাষ্টামি, ধাষ্টামো [ dhārṣṭāmi, dhārṣṭāmō, dhāṣṭāmi, dhāṣṭāmō ] বি. 1 ধৃষ্টতা, স্পর্ধা; 2 নিন্দনীয় ও নির্লজ্জ আচরণ। [সং. ধৃষ্ট + বাং. আমি, আমো]।
ধ ধারি ধারি1 [ dhāri1 ] বি. (আঞ্চ.) 1 মাটির ঘরের অপ্রশস্ত বারান্দা; 2 কোনোকিছুর উঁচু কিনারা (জানালার ধারি)। [বাং. ধার3 + ই]। ধারি2 [ dhāri2 ] বিণ. ধার বা পাশ আছে এমন (দুধারি)। [বাং. ধার3 + ই]। ধারি3 [ dhāri3 ] বিণ. ঋণগ্রস্ত, ঋণী। [বাং. ধার3 + ই]।