দ্রব্য

দ্রব্য [ drabya ] বি. 1 বস্তু, পদার্থ, জিনিস; 2 উপাদান। [সং. √ দ্রু + য]। দ্রব্যগুণ বি. 1 পদার্থের ধর্ম বা ক্রিয়া; 2 প্রাণিদেহের উপর দ্রব্যের প্রভাব বা ক্রিয়া; 3 বিভিন্ন দ্রব্যের গুণাবলি সম্পর্কে আয়ুর্বেদীয় গ্রন্হবিশেষ। দ্রব্যজাত বিণ. দ্রব্যাদির দ্বারা উত্পন্ন। ☐ বি. দ্রব্যসমূহ। দ্রব্যবিনিময় বি. জিনিসপত্রের আদান-প্রদান। দ্রব্যময় বিণ. দ্রব্যে বা উপকরণে পূর্ণ (দ্রব্যময় যজ্ঞ)। দ্রব্যসামগ্রী বি. দ্রব্যাদি, জিনিসপত্র।

দ্রবিণ

দ্রবিণ [ drabiṇa ] বি. 1 স্বর্ণ; 2 ধন, সম্পদ। [সং. √ দ্রু + ইন]।

দ্রবীভূত

দ্রবীভূত বিণ. তরলীভূত, তরল হয়েছে এমন, বিগলিত।

দ্রবীভবন

দ্রবীভবন বি. (কঠিন পদার্থের) তরলীভবন, তরল হওয়া।

দ্রবীকৃত

দ্রবীকৃত বিণ. তরলীকৃত, তরল করা হয়েছে এমন।

দ্ব্যশীতিতম

দ্ব্যশীতিতম বিণ. 82 সংখ্যার পূরক। স্ত্রী. দ্ব্যশীতিতমী।

দ্ব্যশীতি

দ্ব্যশীতি [ dbyaśīti ] বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক, বিরাশি। [সং. দ্বি + অশীতি]। দ্ব্যশীতিতম বিণ. 82 সংখ্যার পূরক। স্ত্রী. দ্ব্যশীতিতমী।

দ্ব্যর্থহীন

দ্ব্যর্থহীন বিণ. দুই প্রকার অর্থ হয় না এমন; স্পষ্ট অর্থযুক্ত (দ্ব্যর্থহীন ভাষায় জানানো হল)।