তদারকি

তদারকি বি. তদারক (এসব তদারকি করা কি কম ঝক্কির কাজ?)। [তদারক + বাং. ই]।

তদারক

তদারক [ tadāraka ] বি. ১. তদন্ত, অনুসন্ধান (চুরি-ডাকাতির তদারক করা); ২. তত্ত্বাবধান, দেখাশুনা (সম্পত্তির তদারক করা)। [আ. তদারুক্]। তদারকি বি. তদারক (এসব তদারকি করা কি কম ঝক্কির কাজ?)। [তদারক + বাং. ই]।

তদাকৃতি

তদাকার, তদাকৃতি [ tadākāra, tadākṛti ] বিণ. সেইপ্রকার, সেইরকম, তাদৃশ, তত্তুল্য। [সং. তদ্ + আকার, আকৃতি]।

তদাকার

তদাকার, তদাকৃতি [ tadākāra, tadākṛti ] বিণ. সেইপ্রকার, সেইরকম, তাদৃশ, তত্তুল্য। [সং. তদ্ + আকার, আকৃতি]।

তদবিরতদারক

তদবিরতদারক বি. দেখাশুনা বা পরিচালনা, তত্ত্বাবধান।

তদবির

তদবির [ tadabira ] বি. ১. দেখাশুনা বা পরিচালনা; ২. প্রয়োজনীয় ব্যবস্হা অবলম্বন (মামলার তদরির করা); ৩. উদ্দেশ্যসিদ্ধির চেষ্টা; জোগাড়যন্ত্র (চাকরির তদবির করা)। [আ. তদ্বীর]। তদবিরতদারক বি. দেখাশুনা বা পরিচালনা, তত্ত্বাবধান।

তদবস্হা

তদবস্হা বি. সেই অবস্হা (তদবস্হায় কীই বা করা যেতে পারে?)।

তদবস্হ

তদবস্হ [ tadabasha ] বিণ. সেই অবস্হাপ্রাপ্ত; সেই অবস্হায় অবস্হিত। [সং. তদ্ + অবস্হা (সমাসান্ত)]। তদবস্হা বি. সেই অবস্হা (তদবস্হায় কীই বা করা যেতে পারে?)।

তদনন্তর

তদনন্তর [ tadanantara ] ক্রি-বিণ. তারপর, অতঃপর। [সং. তদ্ + অনন্তর]।

তড়িচ্চালক

তড়িচ্চালক [ taḍiccālaka ] বিণ. বিদ্যুত্প্রবাহক, electromotive (বি. প.)। [সং. তড়িত্ + চালক]। বিণ. তড়িচ্চালিত।