ত তড়বড় তড়বড় [ taḍ-baḍ ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা তাড়াহুড়োর ভাব (অত তড়বড় করে কথা বলছ কেন, সব কাজে বড্ড তড়বড় করে)। [দেশি]। তড়বড়া, তড়বড়ানো ক্রি. তড়বড় করা। ☐ বি. উক্ত অর্থে। তড়বড়ানি বি. তড়বড় করার ভাব (সব ব্যাপারে এত তড়বড়ানি ভালো নয়)। তড়বড়ে বিণ. তড়বড় করে এমন।
ত তড়পানো তড়পানো [ taḍpānō ] ক্রি-বি. ১. লাফানো; ২. আস্ফালন করা (যতই তড়পাও, আমি ভয় পাচ্ছি না); ৩. ক্রোধে বা উত্তেজনায় অস্হিরতা প্রকাশ করা। [হি. তড়পনা]।
ত তখতনামা তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।
ত তক্তনামা তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।
ত তকতনামা তকতনামা, তক্তনামা, তখতনামা [ takata-nāmā, takta-nāmā, takhata-nāmā ] বি. (মুসলমানদের) বিবাহ বা অন্য উত্সবে শোভাযাত্রায় ব্যবহৃত মানুষে-টানা যানবিশেষ। [ফা. তখত্নুমা]।