তদ্ব্যতিরিক্ত
তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত [ tadbyatirikta, tadbyatīta ] বিণ. তদ্ভিন্ন, তা ছাড়া, তার অতিরিক্ত (আমি তদ্ব্যতিরিক্ত কাউকে জানি না; তদ্ব্যতীত বিষয়ে তাঁর জ্ঞান নাই)। ☐ ক্রি-বিণ. তা ছাড়া, তদ্ব্যতিরেকে (তিনি তদ্ব্যতিরিক্ত জানেন না)। [সং. তদ্ + বি + অতিরিক্ত, + অতীত]।
তদুপলক্ষ্যে
তদুপলক্ষে, তদুপলক্ষ্যে [ tadupalakṣē, tadupalakṣyē ] ক্রি-বিণ. সেই প্রয়োজনে, সেই উদ্দেশ্যে। [সং. তদ্ + উপলক্ষ্য + বাং. এ বিভক্তি]।