ড্যাং ড্যাং

ড্যাং ড্যাং [ ḍyā ṇḍyā ] বি. ১. ঢাকের আওয়াজ (ড্যাং ড্যাং বাদ্যি বাজে); ২. জয়সূচক ধ্বনি; জয়ঘোষণা (ড্যাং ড্যাং করে চলে যাব)। [ধ্বন্যা.]।

ড্যাশ

ড্যাশ [ ḍyāśa ] বি. যতি চিহ্নবিশেষ; তাড়াতাড়ি সরু সরল রেখাংশ। [ইং. dash]।

ড্রআর

ড্রআর [ ḍrāra ] বি. টেবিলের দেরাজ। [ইং. drawer]।

ড্রপার

ড্রপার [ ḍrapāra ] বি. তরল ওষুধ জল কালি প্রভৃতির ফোঁটা অল্প অল্প করে বার করার বা ভরার জন্য সরু নলাকার যন্ত্রবিশেষ। [ইং. dropper]।

ড্রয়িংরুম

ড্রয়িংরুম [ ḍraẏiṃruma ] বি. বসার ঘর, বাইরের ঘর, বৈঠকখানা। [ইং. drawing room]।

ড্রেন

ড্রেন [ ḍrēna ] বি. নর্দমা, নালা। [ইং. drain]।

ড্রেস

ড্রেস [ ḍrēsa ] বি. ১. পোশাক; ২. ক্ষতস্হানের বাঁধন। [ইং. dress]।

ডোজ

ডোজ [ ḍōja ] বি. ওষুধের মাত্রা (এক ডো়জ ওষুধ)। [ইং. dose]।

ডেরা

ডেরা [ ḍērā ] বি. ১. অস্হায়ী বাসা, আস্তানা, আড্ডা; ২. তাঁবু, ছাউনি। [হি. ডেরা]। ডেরা গাড়া, ডেরা বাঁধা ক্রি. বি. আড্ডা গাড়া, অস্হায়ী বাসা করা, বাসা করা। ডেরা উঠানো, ডেরা তোলা ক্রি. বি. বাস বা আড্ডা তুলে দেওয়া। ডেরাডাণ্ডা বি. বাসা ও তার আসবাবপত্র।

ডুমুরের ফুল

ডুমুরফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।