ড ডেপুটি ডেপুটি [ ḍēpuṭi ] বিণ. (উচ্চপদস্হ কর্মচারীর) সহকারী (ডেপুটি নবাব)। ☐ বি. ডেপুটি ম্যাজিস্ট্রেট। [ইং. deputy]।
ড ডেমি ডেমি [ ḍēmi ] বি. দলিলপত্রাদি লেখার কাজে ব্যবহৃত ডিমাই কাগজবিশেষ বা ফুলস্ক্যাপের অর্ধেক মাপের কাগজবিশেষ। [ইং. demy]।
ড ডোঙা ডোঙা [ ḍōṅā ] বি. ১. (সচ. তাল বা নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি) ছোট নৌকাবিশেষ, শালতি; ২. তাল-নারকেল গাছের গুঁড়ি দিয়ে তৈরি শালতির মতো জল তোলার বা সেচন করার পাত্রবিশেষ। [দেশি]।
ড ডোর ডোর [ ḍōra ] বি. ১. হাতের বন্ধনসূত্র (‘তোর বন্ধন-ডোর ছিড়ে যাবে’: রবীন্দ্র); ২. বৈষ্ণবদের বহির্বাস (ডোরকৌপীন); ৩. (আল.) বন্ধন, আকর্ষণ (প্রণয়ডোরে বাঁধা)। [হি. ডোর]।