টিপসই

টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

টোপ

টোপ১ [ ṭōpa১ ] বি. ১. স্তূপের মতো উন্নতগঠন বস্তু. গদি আঁটবার বোতাম বা কাপড়ের গুটি, গহনাদির উপর তোলা গুটির মতো নকশা (টোপ তোলা); ২. তরল পদার্থের ফোঁটা বা বিন্দু। [সং. স্তূপ]। টোপ২ [ ṭōpa২ ] বি. (আঞ্চ.) টুপি। [পো. topo]। টোপ৩ [ ṭōpa৩ ] বি. ১. মাছ ধরার জন্য বঁড়শিতে গাঁথা খাবার; ২. (আল.) প্রলোভনের সামগ্রী। [দেশি]। টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া। টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।

টোপা

টোপা১ [ ṭōpā১ ] বিণ. ১. গোলাকার (টোপাকুল); ২. ফাঁপা। [বাং. টোপ১. + আ]। টোপা২ [ ṭōpā২ ] ক্রি. ফোঁটায় পড়া বা ঝরা। [বাং. টোপ১. + আ]। ̃ নো ক্রি. বি. ফোঁটায় পড়া বা ঝরা।

টিপছাপ

টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

টিপকল

টিপকল বি. ১. টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; ২. নলকূপ, টিউবওয়েল।

টিপ

টিপ [ ṭipa ] বি. ১. আঙুলের ডগা; ২. বুড়ো আঙুলের ডগার ছাপ; ৩. দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ); ৪. কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে); ৫. আঙুলের ডগার চাপ (‘অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা’: বি. গু.); ৬. তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)। ☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]। টিপকল বি. ১. টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি; ২. নলকূপ, টিউবওয়েল। টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

টিপানো

টিপানো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো।

টিপাটিপি

টিপাটিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত।

টেকটেক

টেকটেক [ ṭēkaṭēka ] দ্র ট্যাঁকট্যাঁক।

টিপা

টিপা, টেপা [ ṭipā, ṭēpā ] ক্রি. ১. মর্দন করা, ডলা, মালিশ করা (হাত-পা টেপা); ২. আঙুলের ডগা দিয়ে বা আঙুল দিয়ে চাপ দেওয়া (গাল টেপা); ৩. সন্তর্পণে স্হাপন করা (পা টিপে চলা); ৪. ঠারা, ঠেরে ইঙ্গিত করা (চোখ টেপা); ৫. গোপনে সতর্ক করা, ইশারা করা (আগে থেকে তাকে টিপে দিয়েছিলাম)। ☐ বি. উক্ত সব অর্থে। [হি. টীপ্]। টিপাটিপি বি. পরস্পরের মধ্যে গোপন ইঙ্গিত বা সংকেত। টিপানো ক্রি. মর্দন করানো, ডলানো; চাপ দেওয়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।