টের

টের১ [ ṭēra১. ] বি. ১. অনুভূতি, বোধ (ব্যথা টের পাওয়া); ২. জ্ঞান, সংবাদ (বিপদ টের পাওয়া); ৩. সন্ধান, হদিশ (সে কোথায় গেল কেউ টের পেল না)। [হি. টের=আহ্বান, আওয়াজ]। টের২ [ ṭēra২ ] বি. ১. বাঁক; ২. প্রান্ত, কোণ, অন্যের কাছ থেকে দূরে একান্ত স্হান (একটেরে পড়ে আছি)। [সং. তির্যক্]।

টেস্ট পরীক্ষা

টেস্ট পরীক্ষা বি. স্কুল, কলেজ ইত্যাদিতে শেষ পরীক্ষার জন্য যোগ্যতা বিচারের পরীক্ষা।

টেস্ট ম্যাচ

টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা।

টেস্ট খেলা

টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা।

টেস্ট

টেস্ট১ [ ṭēsṭa১ ] বি. স্বাদ (ঝোলের টেস্ট মন্দ হয়নি)। [ইং. taste]। টেস্ট২ [ ṭēsṭa২ ] বি. যোগ্যতার বা উপযুক্ততার বিচার বা পরীক্ষা। [ইং. test]। টেস্ট খেলা, টেস্ট ম্যাচ বি. দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা। টেস্ট পরীক্ষা বি. স্কুল, কলেজ ইত্যাদিতে শেষ পরীক্ষার জন্য যোগ্যতা বিচারের পরীক্ষা।

টোপ ফেলা

টোপ ফেলা ক্রি. বি. আকৃষ্ট করার জন্য প্রলোভন দেখানো।

টোপ গেলা

টোপ গেলা ক্রি. বি. প্রলোভনের প্রতি আকৃষ্ট হওয়া।

টোল খাওয়া

টোল খাওয়া ক্রি. ১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); ২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। ☐ বি. উক্ত অর্থে।

টোল

টোল১ [ ṭōla ] বি. ১. চতুষ্পাঠী, সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা। ২. অস্থায়ী কুটির; কুঁড়েঘর ৩. পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)। [হি. টোল]। টোল২ [ ṭōla ] বি. শুল্ক, পথশুল্ক, কুত; রাজকর; মাশুল। [ইং. toll]। টোল৩ [ ṭōla ] বি. ১. ছোট গর্ত; ২. তোবড়ানো ভাব (হাঁড়ির টোল)। [দেশি-তু. তা. তুল্লই]। টোল৪ [ ṭōla ] বি. তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা। [তুল. হি. টর] টোল খাওয়া ক্রি. ১. তুবড়ে যাওয়া (পড়ে গিয়ে হাঁড়িটা টোল খেয়েছে); ২. গালে সুন্দর খাঁজ হওয়া (হাসলেই গালে টোল পড়ে)। ☐ বি. উক্ত অর্থে।

টিপসহি

টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.