টাঙা

টাঙা১ [ ṭāṅā১ ] বি. টাট্টুঘোড়ায় টানা দুই চাকার গাড়িবিশেষ। [হি. টাঁগা]। টাঙা২ [ ṭāṅā২ ] ক্রি. টাঙানো, ঝুলানো। [সং. √ টঙ্ক + বাং. আ]। টাঙানো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)। ☐ বিণ. উক্ত অর্থে। টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।

টাঙানো

টাঙানো বি. ক্রি. ঝুলানো, লম্বিত করা, লটকানো (মশারি টাঙানো)। ☐ বিণ. উক্ত অর্থে।

টাঙ্গি

টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।

টাঙি

টাঙি, টাঙ্গি [ ṭāṅi, ṭāṅgi ] বি. কুঠারজাতীয় যুদ্ধাস্ত্রবিশেষ। [সং. টঙ্গ]।

টাটি

টাটি১ [ ṭāṭi১ ] বি. মাটির ছোট খুরি বা ভাঁড়। [দেশি]। টাটি২ [ ṭāṭi২ ] বি. চাটাই, দরমা প্রভৃতির বেড়া বা আবরণ, ঝাঁপ। [হি. টট্টর]।

টেকো

টেকো১ [ ṭēkō১ ] দ্র টাকু। টেকো২ [ ṭēkō২ ] বিণ. মাথায় টাকযুক্ত (টেকো লোক)। [বাং. টাক + উয়া > ও]।

টানা

টানা১ [ ṭānā১ ] বি. ১. কাপড়ের লম্বা দিকের সুতো; ২. দেরাজ, (টানওয়ালা টেবিল)। [টানা২ দ্র]। টানাপোড়েন বি. ১. কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; ২. (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)। টানা২ [ ṭānā২ ] ক্রি. ১. আকর্ষণ করা (কাছে টানা); ২. আঁকা (রেখা টানা); ৩. বহন করা (মাল টানা); ৪. পক্ষপাতী হওয়া (তার দিকে টেনে কথা বলা); ৫. ব্যয়সংকোচ করা (যথেষ্ট টেনে সংসার চালাতে হয়); ৬. ধূমপান করা (বিড়ি টানা); ৭. শোষণ করা, শুষে নেওয়া (জল বা রস টেনে নেওয়া); ৮. (অশা.) প্রচুর খাওয়া (ভোজবাড়িতে গিয়ে প্রচুর টেনেছ মনে হচ্ছে); ৯....

টানাপোড়েন

টানাপোড়েন বি. ১. কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্হাপিত বা বোনা সুতো; ২. (আল.) বিরক্তিকর আসা-যাওয়া (দুই পক্ষের এই টানাপোড়েনে আমার প্রাণটা যে যায়)।

টানাহ্যাঁচড়া

টানাহেঁচড়া, টানাহ্যাঁচড়া বি. হেঁচড়ে হেঁচড়ে বা অনিচ্ছার সঙ্গে জোর করে টানা; কষ্টেস়ৃষ্টে চালানো; জোর করে কোনো কাজে প্রবৃত্ত করা।

টাটা

টাটা১ [ ṭā-ṭā১ ] বি. বিদায়দান বা বিদায়গ্রহণের সময় শুভেচ্ছা প্রকাশের উক্তি, সাধারণত শিশুদের ক্ষেত্রে প্রচলিত। [ইং. ta-ta]। টাটা২ [ ṭāṭā২ ] ক্রি. টাটানো, ব্যথার অনুভূতি হওয়া। [প্রাকৃ. তত্ত < সং. তপ্ত]। টাটানো ক্রি. বি. বেদনাযুক্ত হওয়া, ব্যথার বোধ হওয়া, টনটন করা (ফোঁড়াটা টাটাচ্ছে)। টাটানি বি. টনটনানি, ব্যথার অনুভূতি। চোখ টাটানো ক্রি. বি. অন্যের সুখ সইতে না পারা, ঈর্ষা হওয়া।