ট

টনিক

টনিক [ ṭanika ] বি. ১. শক্তিবর্ধক ওষুধ; ২. (আল.) যাতে গায়ের বা মনের জোর বাড়ে এমন বস্তু বা প্রভাব (টাকার মতো টনিক আর কী আছে?)। [ইং. tonic]।
ট

টনটনে

টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।
ট

টনটনানি

টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)।
ট

টনটন

টনটন [ ṭana-ṭana ] বি. আঁটসাঁট টানটান পরিপূর্ণ বা তীক্ষ্ণ হওয়ার দরুন অস্বস্তি বা বেদনাবোধ (পা টনটন করছে)। [ধ্বন্যা.]। টনটনানি বি. টনটন করার অনুভূতি বা ভাব (পায়ের টনটনানি এখনও গেল না)। টনটনে বিণ. (বিদ্রূপে) গভীর, তীক্ষ্ণ (টনটনে জ্ঞান)।
ট

টনক নড়া

টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।
ট

টনক

টনক [ ṭanaka ] বি. হুঁশ, খেয়াল, মনোযোগ। [দেশি]। টনক নড়া ক্রি. বি. খেয়াল হওয়া, হুঁশ হওয়া (এতক্ষণে তোমার টনক নড়ল?)।
ট

টন

টন [ ṭana ] বি. ইংরেজি ওজনবিশেষ, কুড়ি হন্দর-প্রায় ১১৬ কিলোগ্রাম বা সাতাশ মন। [ইং. ton]।
ট

টট্টরে

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।
ট

টট্টর

টট্টর, টট্টরে [ ṭaṭṭara, ṭaṭṭarē ] যথাক্রমে টরটর ও টরটরে -র কথ্য রূপ।
ট

টংকার

টঙ্কার, টংকার [ ṭaṅkāra, ṭaṅkāra ] বি. ১. ধনুকের ছিলার শব্দ (কোদণ্ড টঙ্কার); ২. অনুরূপ অন্য শব্দ (‘টাকার টঙ্কার’: সু. মু.)। [সং. টঙ্ + √ কৃ + অ]।