ট টিকটিক টিকটিক [ ṭika-ṭika ] বি. ১. খিটখিট করার ভাব; ক্রমাগত মৃদু আপত্তি করার ভাব (সবসময় এত টিকটিক করলে লোকে বিরক্ত হবেই); ২. ঘড়ির ক্রমাগত শব্দ। [ধ্বন্যা.]।
ট টালি টালি [ ṭāli ] বি. ঘরের ছাদ আচ্ছাদনের জন্য ব্যবহৃত পোড়ামাটির বা পাথরের ফলক বা খাপরা। [ইং. tile]।
ট টাঁসা টাঁসা [ ṭāmsā ] ক্রি. ১. হাতে-পায়ে রক্তচলাচল বন্ধ হয়ে শক্ত হয়ে যাওয়া; ২. (বিদ্রূপে) মরে যাওয়া বা মরে কাঠ হয়ে যাওয়া (বুড়োটা টেঁসে গেছে)। [দেশি]।