ট টিপ্পনী টিপ্পনী [ ṭippanī ] বি. ১. গ্রন্হাদির অংশবিশেষ সম্বন্ধে ব্যাখ্যা, ভাষ্য, মন্তব্য; টীকা; ২. কথাবার্তার মধ্যে বিদ্রূপাত্মক মন্তব্য, ফোড়ন (কথায় কথায় টিপ্পনী দেয়)। [সং. √ টিপ্ + ক্বিপ্ + পন + ক + ঈ]।
ট টাঁকু টাঁকু, টাঁকুয়া, টেঁকো [ ṭānku, ṭānkuẏā, ṭēnkō ] বি. তকলি, সুতো কাটার ও জড়িয়ে রাখার শলাকাবিশেষ। [সং. তর্কু]।
ট টিপিটিপি টিপিটিপি [ ṭipi-ṭipi ] ক্রি-বিণ. ১. টিপ টিপ করে (টিপিটিপি বৃষ্টি পড়ছে); ২. ধীরে, আস্তে আস্তে; নিঃশব্দে (টিপিটিপি চলা)। [দেশি]।
ট টিপাই টিপাই [ ṭipāi ] বি. ছোট তেপায়া টেবিল; প্রধানত চা-জলখাবার খাওয়ার উপযোগী ছোট ও নিচু তেপায়া টেবিল। [ইং. teapoy]।
ট টিকটিকি টিকটিকি [ ṭika-ṭiki ] বি. ১. সরীসৃপ শ্রেণির ছোট প্রাণিবিশেষ, গৃহগোধিকা, জ্যেষ্ঠা; ২. (বিদ্রূপে) গোয়েন্দা, ডিটেকটিভ (পিছনে টিকটিকি লেগেছে)। [বাং. টিকটিক + ই]। টিকটিকি পড়া বি. ক্রি. অমঙ্গলসূচক টিকটিক শব্দ বা টিকটিকির ডাক হওয়া।
ট টিকলো টিকলো [ ṭikalō ] বিণ. তীক্ষ্ণ অগ্রভাগবিশিষ্ট; খাড়া (টিকলো নাক)। [সং. তীক্ষ্ণ > তিখা > তিখ্ > টিক + আলো = টিকালো > টিকলো]।
ট টিকলি টিকলি [ ṭikali ] বি. ১. ছোট গোলাকার খণ্ড বা টুকরো (আখের টিকলি); ২. স্ত্রীলোকদের কপালের গহনাবিশেষ। [হি. টিক্লী]।